1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি ও পথসভা দাকোপে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

খুলনা রিটার্নিং অফিসারের জরুরি গণবিজ্ঞপ্তি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: আ. স. ম. জামশেদ খোন্দকার জেলা প্রশাসক খুলনা ও রিটার্নিং অফিসার ৯৯ খুলনা-১, ১০০ খুলনা-২, ১০২ খুলনা-৪, ১০৩ খুলনা-৫ ও ১০৪ খুলনা-৬ নির্বাচনি এলাকায় সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে চারটায় শেষ হবে। ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ আজ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল সাড়ে চারটা পর্যন্ত উল্লিখিত নির্বাচনি এলাকায় কোন জনসভা আহবান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে এবং কোন ব্যক্তি কোন মিছিল বা শোভাযাত্রা সংগঠিত করতে বা তাতে যোগদান করবেন পারবেন না। উল্লিখিত সময়ের মধ্যে কোন ব্যক্তি কোন আক্রমণাত্মক কার্য বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না; ভোটার বা নির্বাচনি কার্যে নিয়োজিত বা দায়িত্ব পালনরত ব্যক্তিগণকে হুমকি বা ভীতিপ্রদর্শন করতে পারবেন না এবং কোন অস্ত্র বা শক্তি প্রদর্শন বা ব্যবহার করতে পারবেন না।
যদি কোন ব্যক্তি উল্লিখিত বিধানাবলী লংঘন করেন তাহলে তিনি অন্যূন দুই বছর এবং অনধিক সাত বছরের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত হবেন।
আ. স. ম. জামশেদ খোন্দকার জেলা প্রশাসক ও খুলনা রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট