1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন সরকারী সম্পদ চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা না দিয়ে উল্টো আসামী ছাড়ানোর অভিযোগ চালনা পৌর প্রশাসনের বিরুদ্ধে পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শার্শার নাভারন বাজারে ভেজাল দই ও ঘি বিক্রি ডেয়ারি মালিককে জরিমানা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা ৪ সাবেক উপদেষ্টা ও বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসাধারণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজার চালু করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া এ বাজারে স্বল্পমূল্যে মাছ ও বিভিন্ন প্রকার সবজি বিক্রি করা হচ্ছে। রমজানের শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বাজারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। উদ্বোধনকালে তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে বাজার স্থিতিশীল রাখতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, পেশকার তুহিন বিশ্বাস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজান মাসে এ বাজার থেকে স্বল্পমূল্যে মাছ ও সবজি যেনো কিনতে পারি সে বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরদারি রাখার আহবান জানিয়েছেন তাহারা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট