1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চোরাচালান রোধে কোস্টগার্ডের টহল চিতলমারীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হালিমা বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ মধ্যপ্রাচ্যের দাবার ঘুঁটি: ছায়ার যুদ্ধে রাশিয়ার ‘সাইলেন্ট সাপোর্ট’ ও ইরানের কৌশল মধ্যপ্রাচ্য মহাযুদ্ধ ২০২৬, বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে দুই পক্ষের উত্তেজনা চরমে হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ-রাষ্ট্রপতি সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট জাল ও মাছসহ ৩৭ জেলে আটক

বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) ফকিরহাট উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় গ্রাম আদালতের বর্তমান পরিস্থিতি, গ্রাম আদালত সক্রিয়করণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ, বিগত তিন মাসে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম এবং ডিএমআই পদ্ধতি বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মিতা দে। এ সময় আরও উপস্থিত ছিলেন পি.এফ.এ ঝুমুর আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট