মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি-প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে আমি পুরো দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি।

বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমার রাজনীতি ব্যক্তি বা দলের স্বার্থের রাজনীতি নয়, বরং দেশের জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি।
প্রধানমন্ত্রী বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি উক্তি স্মরণ করতে চাই। জিয়াউর রহমান বলেছিলেন, “জনগণই যদি রাজনৈতিক দল হয়, তাহলে আমি সেই দলেরই আছি।”

এই দর্শন থেকেই বিএনপি রাজনীতি করে। ব্যক্তি বা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচেয়ে বড় এটাই বিএনপির রাজনৈতিক আদর্শ।

তিনি বলেন, প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছি। তবে প্রধানমন্ত্রী হিসেবে দল,মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করব।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তুলতেই বিএনপি কাজ করতে চায়।

প্রতিটি পরিবার স্বনির্ভর হলে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এই লক্ষ্য অর্জনে তিনি জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দল, মত কিংবা কর্মসূচিতে ভিন্নতা থাকতে পারে। কিন্তু তাবেদারমুক্ত, ফ্যাসিবাদমুক্ত, স্বাধীন, সার্বভৌম ও স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্নে কোনো বিরোধ থাকা উচিত নয়।

তারেক রহমান বলেন, বিগত সরকার জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত না করে অকার্যকর করে ফেলেছিল।

তিনি বলেন, বর্তমান সরকার জাতীয় সংসদকে যুক্তি, তর্ক ও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews