1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক শার্শায় তারেক রহমানের পক্ষ থেকে এক হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও গাছ বিতরণ চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা নগরীর বিভিন্ন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরেজমিন পরিদর্শন করেন-নজরুল ইসলাম মঞ্জু। পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড খালগুলো দখলমুক্ত হলে ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে -জাতীয় সংসদের হুইপ সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার সৌদি আরবে ঈদ কবে হতে পারে জানা গেল

নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বুধবার দিনব্যাপী নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেন। কেসিসি’র উর্ধ্বতন কর্মকর্তাসহ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বলেন, বাজার ব্যবস্থাপনা, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজর দর, বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থাপনা, সর্বোপরি বাজারসমূহে স্বাস্থ্যকর পরিবেশ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সবগুলি বাজার পরিদর্শন করে বাজারগুলিকে আধুনিক বাজার হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীরও এ বিষয়ে আন্তরিকতার কোন কমতি নেই উল্লেখ করে তিনি বলেন, বাজারগুলি সুন্দর করতে যা যা প্রয়োজন বিক্রেতা ও ক্রেতার চাহিদা মাথায় রেখে সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
কেসিসি প্রশাসক সকাল থেকে পর্যায়ক্রমে নগরীর শেখপাড়া বাজার, মিস্ত্রিপাড়া বাজার, চানমারি বাজার ও ময়লাপোতা মিট মার্কেট পরিদর্শন করেন। এছাড়া তিনি চানমারি মতিয়াখালী খালের পেড়ি মাটি উত্তোলন কাজও পরিদর্শন করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, উপসহকারী প্রকৌশলী শেখ নজরুল ইসলাম ও অমিত কান্তি ঘোষ, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট