
বেনাপোল প্রতিনিধি:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মানবিক সহায়তার অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এক হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও গাছ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের পরিবারের তালিকা প্রস্তুত করে তাদের মাঝে চাল, ডাল, তেল, চিনি, একটি করে গাছ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে করে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করা সম্ভব হয়েছে।
বিতরণ কার্যক্রমে স্থানীয় উপজেলা বিএনপির উপদেষ্ঠা আলহাজ¦ খায়রুজ্জামান মধু ও ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু বলেন, “তারেক রহমান সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”আজ এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও একটি করে গাছ বিতরণ করা হয়েছে। আমার দল বিএনপি অসহায়দের পাশে আছে এবং থাকবে ইনশাল্লাহ।
এ সময় বক্তারা আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিশেষ করে ঈদের মতো উৎসবকে কেন্দ্র করে যেন কেউ বঞ্চিত না থাকে। এসময় ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
Leave a Reply