বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

ডেস্ক:: দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে শুরু হয়েছে আনন্দের প্রস্তুতি।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটির বৈঠকে চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়।

আগামীকাল সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews