1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত ব্লুমবার্গ,ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২১ মার্চ) বিকেলে পরিবেশবাদী সংগঠন ‘বনবিবি’র উদ্যোগে নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বনবিবির সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। সভায় বক্তারা বন সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সিনিয়র সাংবাদিক আহম্মদ আলী বাঁচা, পরিবেশকর্মী কার্তিক বাছাড়, গণেশ দাসসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বন সংরক্ষণ অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগানো এবং বিদ্যমান বনভূমি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবেশকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট