1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ফিলিপাইন। পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ায় চরম সংকটের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, ফিলিপাইনের প্রয়োজনীয় জ্বালানি তেলের ৯৮ শতাংশই আমদানিনির্ভর। যুদ্ধ শুরু হওয়ার পর গত তিন সপ্তাহে দেশটিতে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (২৪ মার্চ) এক নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশে ‘আসন্ন বিপদের’ কথা জানিয়ে জরুরি অবস্থা জারি করেন।

প্রেসিডেন্টের এই আদেশের ফলে সরকার জ্বালানি স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং অর্থনীতি রক্ষায় সরাসরি তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার বিশেষ আইনি ক্ষমতা পাবে। এছাড়া জ্বালানি তেল, খাদ্য ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক বণ্টন তদারকি করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

ফিলিপাইনের জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে দেশটিতে মাত্র ৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে। প্রেসিডেন্টের এই জরুরি অবস্থার মেয়াদ প্রাথমিকভাবে এক বছর নির্ধারণ করা হলেও পরিস্থিতি বিবেচনায় তা কমানো বা বাড়ানো হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট