1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে ইরানের হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনে তারেক রহমান লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ জনের মৃত্যু, ২১ জনই বাংলাদেশি শার্শা সীমান্তে ১২ ব্যাগ বাগদা-চিংড়ির পোনাসহ বিপুল-পরিমাণ ভারতীয় মালামাল আটক পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে ফুলেল শুভেচ্ছায় গণসংবর্ধনা প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার দলীয় কার্যালয়ে তারেক রহমান, নয়াপল্টনে জনসমুদ্র বিপজ্জনক পথে মুনাফালোভীরা গোয়ালঘর থেকে শোয়ার ঘর— সর্বত্রই এখন দাহ্য তেলের অবৈধ স্তূপ ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ খাল খনন কর্মসূচি শুরু হয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে ফুলেল শুভেচ্ছায় গণসংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীকে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে জমকালো গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে পাইকগাছা পৌরসভা চত্বরে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক।

এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, তোহিদুজ্জামান মুকুল, তুষার কান্তি মণ্ডলসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল ও শ্রমিক দলের নেতাকর্মীরাও ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন।

গণসংবর্ধনায় অংশ নেয় পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, শহীদ আইয়ুব মুসা কলেজ, কপিলমুনি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। এছাড়াও পূজা উদযাপন পরিষদ, আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়, ষোল আনা ব্যবসায়ী সমবায় সমিতি, বস্ত্র ব্যবসায়ী সমিতি, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি, পোনা ব্যবসায়ী সমবায় সমিতি, ঠিকাদার কল্যাণ সমিতি, বিভিন্ন মন্দির কমিটি, টাউন মাধ্যমিক বিদ্যালয় ও চলন্তিকা সংঘসহ নানা সামাজিক সংগঠন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হাসান বাপ্পী বলেন, জেলা পরিষদের কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। তাছাড়া নেতাকর্মীদের সকল প্রকার অন্যায় থেকে ফিরে থাকার কঠোর তাগিদ দেন। পাশাপাশি জেলা পরিষদের দান অনুদান পেতে কোনো প্রকার কমিশন বা পার্সেন্ট দেওয়ার প্রয়োজন হবে না বলে নিশ্চিত করেন তিনি।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট