1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: রাজধানী ঢাকায় স্কুল শুরু ও ছুটির সময়ে সৃষ্ট তীব্র যানজট নিরসনে বিকল্প পথ খুঁজে বের করতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করতে গেলে তিনি এই পরামর্শ দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে রাজধানীর স্কুলকেন্দ্রিক যানজট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উদাহরণ হিসেবে দেখা গেছে, কোনো কোনো স্কুলে ১৫০ জন শিক্ষার্থীর জন্য প্রায় ১০০টি গাড়ি প্রতিষ্ঠানের সামনে ভিড় করে, যা ভয়াবহ যানজটের সৃষ্টি করে। এতে সাধারণ মানুষের পাশাপাশি খোদ শিক্ষার্থীদেরও যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়।

প্রধানমন্ত্রী এই সমস্যাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয়কে একটি কার্যকর প্রস্তাবনা তৈরির নির্দেশ দিয়েছেন। তিনি মনে করেন, বিকল্প কোনো ব্যবস্থার মাধ্যমে এই পরিস্থিতি সামাল দেওয়া জরুরি।

একই দিনে শিক্ষামন্ত্রীর পর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যানজট নিরসনের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট