1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে দুর্যোগ ঝুঁকি প্রশমন প্রকল্পের আওতায় নবনির্মিত সংযোগ সড়কের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে সোলাদানা খেয়াঘাট থেকে সোলাদানা বাজার পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিব বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযূষ কান্তি মন্ডল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, প্রকল্প সমন্বয়কারী মো. ইমরান হোসেন, জেলা সমন্বয়কারী সিনিগ্ধা ঘোষ, উপজেলা সমন্বয়কারী মো. আয়ুব আলী, ইউপি সদস্য শেখর ঢালী, ঠিকাদার প্রতিনিধি ফয়সাল রাশেদ সনি, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, ২০২৫–২০২৬ অর্থবছরে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় ২৩০ মিটার দৈর্ঘ্য ও ৩.৬৬ মিটার প্রস্থের মাটির ও ইটের সড়ক নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হয়েছে মোট ২৪ লাখ ৫৯ হাজার ৭৩৬ টাকা।
প্রকল্পটি জাপান সরকারের আর্থিক সহায়তা এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি)-এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।

সার্বিক তত্ত্বাবধানে ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। মাঠ পর্যায়ে বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে কাজ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ ধরনের উন্নয়ন কার্যক্রম গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট