1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন তামিম মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা অবকাঠামোর ৯৫% ধ্বংস করেছে ইরান শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়েছে বাংলাদেশ সায়েদাবাদে ২৪০ অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিত বিল পাস পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে মডেল (ছেলে) ও শিববাটী (মেয়ে) চ্যাম্পিয়ন জলবায়ু ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণে গোলটেবিল বৈঠক মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে মঙ্গলবার খুলনা সিভিল সার্জন দপ্তরের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক ড. মোঃ মুজিবুর রহমান। বিশ^ স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ^ চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে চলেছে। বিশে^র বিভিন্ন দেশে চিকিৎসাসেবা আধুনিক থেকে আরও আধুনিক হয়ে উঠেছে। তারা এখন অত্যন্ত দক্ষতার সাথে রোবট-এর মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করছে। যেটা একমাত্র বিজ্ঞানের মাধ্যমেই সম্ভব হয়েছে। উন্নত দেশের মত আমাদের দেশের স্বাস্থ্যসেবা প্রদানে দায়িত্বরত চিকিৎকদের মাঝে সেবার মানসিকতা তৈরি হলেই সাধারণ মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে। তিনি আরও বলেন, সেবার মান কাঙ্খিত পর্যায়ে নিতে স্বাস্থ্য সেক্টরে বিজ্ঞানমনস্ক হয়ে কর্মরত সবাইকে আরো আগ্রহী হওয়া দরকার। রোগ হওয়ার পরে প্রতিকার বা চিকিৎসা করার চেয়ে রোগ প্রতিরোধ করাই বেশি গুরুত্বপূর্ণ, এ বিষয়ে সবাইকে সচেতন করা প্রয়োজন। আমরা বিজ্ঞানকে মানবিক প্রয়োজনে ব্যবহার করব, যেন সেটা সমস্ত প্রাণীকুলের জন্য কল্যাণ বয়ে আনতে পারে। সুস্থ্য থাকলে স্বপ্ন বাঁচবে, আর স্বপ্ন বাঁচলে দেশ বাঁচবে।
খুলনার সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিশ^স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ মোঃ আরিফুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশণের প্রতিনিধি মোঃ লিটন মন্ডল এবং মো: আসিফ আহমেদ বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান। এতে প্রবন্ধ উপস্থাপন বিশ^ স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজীব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ।
এর আগে দিবসটি উপলক্ষ্যে সিভিল সার্জন দপ্তর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট