
আন্তর্জাতিক ডেস্ক:: মধ্যপ্রাচ্যে ছয় সপ্তাহ ধরে চলমান সংঘর্ষের পর সবপক্ষ অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে দাবি করেছে, এই সংঘর্ষে মার্কিন সামরিক সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় প্রায় ৯৫ শতাংশ মার্কিন সেনা অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এতে রয়েছে ঘাঁটি, যুদ্ধবিমান, ড্রোন এবং অন্যান্য সামরিক সংযুক্ত অবকাঠামো। এছাড়া ইসরাইলেও উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া গেছে। প্রতিবেদনে ইরান ও তার মিত্ররা যুদ্ধের প্রেক্ষাপটে সুবিধাজনক অবস্থায় রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
পর্বে, ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর ‘এপিক ফিউরি’ নামের হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর মার্কিন-ইসরাইল যৌথ হামলা চালানো হয়। জবাবে ইরান পাল্টা হামলা চালায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে। শেষ পর্যন্ত, গতরাতে উভয় পক্ষ দশ শর্ত মেনে যুদ্ধবিরতিতে সম্মত হয়।
সংঘর্ষের এই দীর্ঘকালীন পরিসরে, ক্ষতির পরিমাণ ও প্রতিরক্ষার প্রতিফলন নিয়ে মধ্যপ্রাচ্যে বিভিন্ন বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করেছেন।
সূত্র: তাসনিম নিউজ
Leave a Reply