1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
আস্থার সংকট ও কূটনৈতিক ব্যর্থতা,ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সমাপ্তি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর অবরোধের হুঁশিয়ারি ট্রাম্পের হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত ১১ দিনে রেমিট্যান্স এলো ১২১ কোটি ডলার রঙ-তুলির ছোঁয়ায় বৈশাখ বরণে উৎসবমুখর পাইকগাছা নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ নগরীর দৌলতপুর বাজারসহ বিভিন্ন খাল ও ড্রেনের পানি নিস্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন সিটি প্রশাসক বেনাপোলে জ্বালানি সংকটে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৭-৮ হাজার টাকা, দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড

হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৪২৮ জন শিশু।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে (সন্দেহজনক)।

এছাড়া নতুন আক্রান্ত ১৪২৮ জনের মধ্যে ১৫০ জন নিশ্চিতভাবে এবং ১২৬৮ জন সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিতভাবে হামে ২৮ জনের মৃত্যু হয়েছে। তবে হামের লক্ষণ নিয়ে বা সন্দেহজনক হিসেবে মৃত্যু হয়েছে আরও ১৫১ জন শিশুর। অর্থাৎ, গত এক মাসে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৭৯ জন শিশুর মৃত্যু হলো।

একই সময়ে সারাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৩৯ জন। এছাড়া সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২২৫ জনে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট