বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম দিয়েছেন প্রিয়া নামে এক নারী। ওজন কম হওয়ায় তিনজনকে ঢাকা মেডিকেলের এনআইসিইউ এবং বাকী তিনজনকে একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে ঢামেকের ২১২ নম্বর ওয়ার্ডে ছয় সন্তানের জন্ম দেন তিনি।

চিকিৎসকরা জানান, ছয় নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও তিনজন মেয়ে। তবে ওজন কম হওয়ায় তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।

চিকিৎসক দল জানিয়েছেন, একসঙ্গে এতগুলো শিশুর জন্ম অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে জন্মের সময় ওজন কম থাকলে তাদের বেঁচে থাকার সম্ভাবনা প্রাথমিকভাবে অনিশ্চিত হয়ে পড়ে। এজন্য উন্নত চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন।

হাসপাতালের এক চিকিৎসক গণমাধ্যমকে বলেন, “মা বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল আছেন। তবে নবজাতকদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। তাদের জন্য পরবর্তী ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এদিকে পরিবারের সদস্যরা জানান, হঠাৎ করে ছয় সন্তানের জন্মে তারা আনন্দিত হলেও নবজাতকদের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন। তারা সবার কাছে নবজাতকদের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

বাংলাদেশে একসঙ্গে এত সন্তান জন্ম দেওয়া বিরল ঘটনা হলেও অতীতে কয়েকবার এ ধরনের ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ ক্ষেত্রে নবজাতকদের ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে দীর্ঘ সময় চিকিৎসকের নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews