শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি তিন মাসে একবার গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসবেন।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকে নোয়াব কমিটির সদস্যরা অংশ নেন। বৈঠক শেষে সংগঠনটির সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ না করার আশ্বাস দিয়েছেন সরকারপ্রধান।

নোয়াবের পক্ষ থেকে আরও জানানো হয়, কোনো সাংবাদিক বিনা কারণে কারাবন্দি আছেন কি না এবং গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের জামিনের বিষয়েও খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংগঠনটি জানায়, বর্তমান সরকার উদার গণতন্ত্রের পথে অগ্রসর হলে তাদের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে অতীতের মতো গণমাধ্যমের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে না বলেও বৈঠকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews