1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত মোংলা বন্দরে নতুন অ্যাংকোরেজ চালু হওয়ায় পণ্য আমদানি রপ্তানি বাড়ছে বাগেরহাটে জমিজমা বিরোধে বৃদ্ধ নিহত জ্বালানি সমস্যা সমাধানে বিরোধীদলকে নিয়ে কমিটি গঠনের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বিশেষ বৈঠক পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন দাকোপে এ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত। পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি বিএনপির নাম ভাঙিয়ে চিতলমারীতে দখল-লুটপাট, নারী নির্যাতন ও অগ্নিসংযোগের অভিযোগ

যুদ্ধ আবার শুরু হলে নতুন চমক দেখাবে ইরান’

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ডেস্ক :: সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘাত শুরু হলে ইরান ‘নতুন চমক’ দেখাতে পারে বলে দাবি করেছে দেশটির সরকারি সূত্র।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষের দিকে চলে আসা, যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং নৌ অবরোধ সংক্রান্ত উত্তেজনার কারণে নতুন আলোচনার সম্ভাবনা কার্যত বন্ধ হয়ে গেছে।

এই পরিস্থিতিতে সম্ভাব্য যুদ্ধ পুনরায় শুরু হওয়ার আশঙ্কা মাথায় রেখে ইরান সামরিকভাবে প্রস্তুতি জোরদার করেছে এবং নতুন কিছু কৌশলগত সক্ষমতা তৈরি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত দুই সপ্তাহ ধরে ইরান সম্ভাব্য সংঘাতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং সে অনুযায়ী সামরিক পুনর্বিন্যাস ও নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত করা হয়েছে।

ইরানি সূত্রগুলোর দাবি, যুদ্ধ শুরু হলে শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট