শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ :

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার না হলে পাকিস্তানে আলোচনায় কোনো প্রতিনিধি দল পাঠাবে না বলে কঠোর অবস্থান নিয়েছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান স্পষ্ট করে দিয়েছে, বর্তমান অবরোধ পরিস্থিতিতে কোনো ধরনের কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব নয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ-অবরোধ এখনো বহাল থাকায় ইরান আলোচনার টেবিলে বসতে আগ্রহী নয়। তাসনিমের এক প্রতিনিধি জানান, “অবরোধ অব্যাহত রেখে কোনো আলোচনা নয়। এটাই ইরানের সুস্পষ্ট অবস্থান।”

ইরানি কর্মকর্তাদের মতে, অবরোধ বজায় রেখে সংলাপের উদ্যোগ বাস্তবসম্মত নয় এবং এতে আস্থা তৈরি হবে না। তাই পরিস্থিতি পরিবর্তন না হলে পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনাই নেই তেহরানের।

এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই অবস্থান ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: আল–জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews