বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল ও তামিমসহ ১৫ জন

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে প্রবর্তিত ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিসিবি সভাপতি তামিম ইকবালসহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তির নাম প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ এই সম্মাননাটি প্রবর্তন করেছে। দেশের উন্নয়ন ও জাতীয় জীবনে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের প্রতিবছর এই পদকে ভূষিত করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহদী আমিন।

ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিসিবি সভাপতি ও ক্রিকেটার তামিম ইকবাল এবং সামাজিক আন্দোলনে সাহসিকতার জন্য ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী এ পদক পাচ্ছেন। গণমাধ্যম ও সংশ্লিষ্ট ক্ষেত্র থেকে মনোনীত হয়েছেন বাসস-এর প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক আশরাফ কায়সার এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগম।

সাহিত্যিক ড. মাহবুব হাসান ও কবি আবদুল হাই শিকদার তাদের সৃজনশীল কাজের জন্য এই সম্মাননা পাচ্ছেন। এছাড়া শিল্প ও বাণিজ্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মনোনীত হয়েছেন শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার এবং বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হক।

প্রবাসী নাগরিক কমিটি জানিয়েছে, বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়নে যারা অগ্রণী ভূমিকা রাখছেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে তাদের সম্মান জানানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews