বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

ঈদুল আজহায় লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। এছাড়া ছুটি সমন্বয়ের জন্য আগামী ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার অফিস খোলা থাকবে।

এতে আরও বলা হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক সেবা এবং এসব খাতে নিয়োজিত যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন।

হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও এ ছুটির অন্তর্ভুক্ত হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহও খোলা থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালতের কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের সাধারণ ছুটি ঘোষণা সংক্রান্ত বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews