বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

ঈদুল আজহার তারিখ ঘোষণা

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৯৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এর ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, কক্সবাজারের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী মঙ্গলবার থেকে জিলহজ মাসের গণনা শুরু হবে।

অন্যদিকে সৌদি আরবেও ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। সেখানে রোববার চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে। দেশটিতে ছাব্বিশ মে আরাফাত দিবস পালিত হবে এবং ঈদ উদ্‌যাপিত হবে সাতাশ মে।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও ঈদের তারিখ ঘোষণা করেছে। মালয়েশিয়ায় সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়ে সাতাশ মে বুধবার ঈদ উদ্‌যাপিত হবে বলে জানানো হয়েছে। ইন্দোনেশিয়াতেও একই দিনে ঈদ পালনের ঘোষণা এসেছে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও সাতাশ মে ঈদুল আজহা উদ্‌যাপনের কথা জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews