বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

৪৪তম বিসিএস: ১০১ জনের নন-ক্যাডার মনোনয়ন বাতিল

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

ডেস্ক:: ৪৪তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য চূড়ান্তভাবে মনোনীত কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল ও স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

বুধবার বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ৪৪তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদের চূড়ান্ত মনোনয়ন গত ১৯ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছিল। তবে পরবর্তী যাচাইয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ঘাটতি পাওয়ায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১০১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়া আরও ৭ জন প্রার্থীর মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

বিপিএসসি জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews