বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দিলেন দ্রুত বিচারের আশ্বাস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

ডেস্ক:: ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়াতে তাদের বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ে চলমান মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি রাজধানীর মিরপুর পল্লবীতে নিহত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার ভাড়া বাসায় পৌঁছান।

বাসায় গিয়ে প্রধানমন্ত্রী রামিসার শোকাতুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শিশুটির স্বজনদের খোঁজখবর নেন। এ সময় তিনি দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের গভীর সমবেদনা ও সান্ত্বনা জানান। পাশাপাশি চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সার্বিক পরিস্থিতির বিষয়েও খোঁজ নেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবী সেকশন-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে নির্মমভাবে হত্যার শিকার শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews