বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

সোমবার রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠককালে বাংলাদেশের চলমান বিভিন্ন উন্নয়নমূলক মেগা প্রকল্প, পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামো খাতে ভবিষ্যৎ বিনিয়োগের নানাবিধ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এডিবি প্রধান বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার প্রশংসা করেন এবং উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews