মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

এলপিজির নতুন দাম নির্ধারণ, কার্যকর সন্ধ্যা থেকে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: চলতি জুন মাসে ঘরোয়া কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম আগের চেয়ে কম নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, নতুন এই নির্ধারিত মূল্য আজ সন্ধ্যা ৬টার পর থেকেই সারা দেশে কার্যকর হবে।

নতুন সমন্বয় অনুযায়ী এলপিজি ও অটোগ্যাসের দাম কমানো হয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের ১ হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই এলপিজির মূল্য নির্ধারণ করে থাকে বিইআরসি। সেই ধারাবাহিকতায় চলতি মাসের জন্য এই মূল্য হ্রাস সাধারণ গ্রাহকদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews