1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিত্ব-জাতিসংঘের দায়িত্ব একসঙ্গে পালনের ইঙ্গিত খলিলুর রহমানের অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি যমজ সন্তান হারানো মা,গলাকাটা মুরগির মতো ছটফট করছিল বাচ্চাগুলো! তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ চার মাদককারবারি আটক দ‌লিত জনগো‌ষ্ঠির উন্নয়নে ইউপি বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে নাগরিক ফোরামের স্মারকলিপি ন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক সাম্প্রতিক হামলায় কুয়েত-বাহরাইনেরও দায় আছে-ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

মন্ত্রিত্ব-জাতিসংঘের দায়িত্ব একসঙ্গে পালনের ইঙ্গিত খলিলুর রহমানের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ডেস্ক:: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, তিনি বর্তমান দায়িত্ব বজায় রেখেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনা করছেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।

তিনি বলেন, আমি কি এই দায়িত্ব ছেড়ে দেব? প্রশ্নটা কি সেটাই? এত তাড়াহুড়া করবেন না। দুই দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে।

ড. খলিলুর রহমান ১৯৮৬-৮৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টেনে বলেন, তিনিও একই সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তখন তিনি তার একান্ত সচিব হিসেবে কাজ করেছিলেন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, আজকের প্রযুক্তির যুগে দুটি দায়িত্ব একসঙ্গে পালন করা আরও সহজ। এটি এখন স্বাভাবিক বিষয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের বিজয় হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের, প্রধানমন্ত্রীরও। তার দৃঢ় সমর্থন না থাকলে এটি সম্ভব হতো না।

তিনি আরও জানান, দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে অল্প সময়ে এই অর্জন সম্ভব হয়েছে এবং এটি তিনি দেশের ভবিষ্যতের প্রতি উৎসর্গ করছেন।

এর আগে গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হন ড. খলিলুর রহমান। নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটে তিনি সাইপ্রাসের প্রার্থীর চেয়ে ৮ ভোটে জয়ী হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট