1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ডেস্ক:: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৬ জুন) থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।

শুক্রবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনটি নির্বিঘ্নে সম্পন্ন করতে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। এ কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নির্দিষ্ট এলাকায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী শনিবার রাত ১২টা থেকে সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য ক্ষতিকর সামগ্রী বহন এবং সব ধরনের সমাবেশ, মিছিল ও বিক্ষোভ কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

নিষিদ্ধ এলাকার মধ্যে রয়েছে-মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোড থেকে সার্ক ফোয়ারা (হোটেল সোনারগাঁও রোড), পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীন রোড হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ সংযোগ সড়ক পর্যন্ত এলাকা।

এছাড়া বেগম রোকেয়া সরণির সংযোগস্থল থেকে বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও এর আশপাশের সব রাস্তা ও গলিপথ এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট