1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে যে চেনা উন্মাদনা শুরু হয়, তার হাওয়া থেকে বাদ যান না দেশের শীর্ষ রাজনৈতিক পরিবারের সদস্যরাও। সাধারণ মানুষের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাদের পরিবারের প্রিয় দল নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের যেন শেষ নেই।

২০২৬ বিশ্বকাপ ফুটবলের এই ভরা মৌসুমে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও এখন পুরোদমে বইছে বিশ্বকাপের হাওয়া।

দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুটবলপ্রীতি এবং ক্রীড়াঙ্গন নিয়ে তার গভীর আগ্রহের কথা সবার জানা থাকলেও, এবার পরিষ্কার জানা গেল বিশ্বমঞ্চে তার প্রিয় দলের নাম।

দীর্ঘ সময় যুক্তরাজ্যে বসবাসের কারণে ফুটবলার হ্যারি কেইনদের থ্রি-লায়ন্স বা ইংল্যান্ড দলকে মনেপ্রাণে সমর্থন করেন প্রধানমন্ত্রী।

তিনি নিজেই স্পষ্ট করে বলেন, ‘অনেকদিন ইংল্যান্ডে থাকার সুবাদেই আমি এই দলের সমর্থক।’

প্রধানমন্ত্রীর ইংল্যান্ড প্রীতির দিনে ঐতিহ্যগতভাবেই এই পরিবারে গভীরভাবে জড়িয়ে আছে সেলেসাও বা ব্রাজিলের নাম।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলেন।

অনেকের ধারণা, দাদীর সেই চেনা সাম্বা ফুটবলের ঐতিহ্য এবারও পুরোপুরি ধরে রেখেছেন নাতনী জাইমা রহমান।

বিশ্বকপ ফুটবলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডির স্টোরিতে একটি বিশেষ ছবি শেয়ার করেছেন তিনি।

সেখানে দেখা যায়, ২০০২ সালের জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের সময় ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও বিমান থেকে নামছেন এবং হাতে একটি ভিডিও ক্যামেরা ধরে আছেন।

জাইমা রহমান তার এই রহস্যময় স্টোরির ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা কি রেডি?’

শুধু তাই নয়, ব্রাজিলের ফুটবল উন্মাদনাকে আরও ফুটিয়ে তুলতে স্টোরির ব্যাকগ্রাউন্ডে তিনি যুক্ত করেছেন বিখ্যাত ‘সার্জিও মেন্ডেজ অ্যান্ড ব্রাজিল ৬৬’ গানটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট