বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে ৩ চুক্তি ও সমঝোতা স্মারক সই

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

ডেস্ক:: বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘পেরদানা পুত্রা’ এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রথমে একান্তে বৈঠক করেন। পরে প্রতিনিধি দল পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ৩টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

বৈঠকের শুরুতে দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে একান্তে আলোচনা করেন। এরপর প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকে দুই দেশের সামগ্রিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নিম্নলিখিত তিনটি চুক্তি ও MoU স্বাক্ষরিত হয়-

সংস্কৃতিবিষয়ক সমঝোতা স্মারক (MoU): সাংস্কৃতিক বিনিময় ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদার
সন্ত্রাসবাদ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও গবেষণা চুক্তি: যৌথ গবেষণা ও নিরাপত্তা সহযোগিতা
বিনিয়োগ সংক্রান্ত দ্বিপাক্ষিক দলিল: বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ
শ্রমবাজার, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা

বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধকরণ এবং নিয়োগ প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কৃষিজাত পণ্য রপ্তানি সম্প্রসারণ, শুল্ক বাধা কমানো এবং বাজার প্রবেশাধিকার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এছাড়া ASEAN-এর সেক্টোরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং RCEP এ বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে মালয়েশিয়ার সমর্থন কামনা করা হয়।

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ বজায় রাখতে মালয়েশিয়ার ধারাবাহিক সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয় দুই পক্ষ।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বৈঠকের সিদ্ধান্ত ও ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখা তুলে ধরেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর এটি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর, যা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews