রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ :

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তা

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ জন ডিআইজি এবং বাকিরা অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিআইজিরা হলেন- মোল্যা নজরুল ইসলাম (বর্তমানে গ্রেপ্তার), মো. সাইফুল ইসলাম (বর্তমানে গ্রেপ্তার), মিরাজ উদ্দিন আহম্মেদ, শাহ মিজান শাফিউর রহমান, এস. এম. মোস্তাক আহমেদ খান, জিহাদুল কবির, মঈনুল হক, মো. ইলিয়াছ শরীফ, শ্যামল কুমার নাথ, মো. জাকির হোসেন খান, মো. শাহ আবিদ হোসেন, মো. জামিল হাসান, মো. মাহবুবুর রহমান এবং মো. মনিরুজ্জামান।

এ ছাড়া অবসরে পাঠানো অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপাররা হলেন- মো. বরকতুল্লাহ খান, টি. এম. মোজাহিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন খান, মোহা. মনিরুজ্জামান, মো. মেহেদুল করিম, মো. আলমগীর কবীর, মো. রশীদুল হাসান, সঞ্জয় কুমার কুন্ডু, মো. নিজামুল হক মোল্যা, এস. এম. এমরান হোসেন, মুহাম্মদ সাইদুর রহমান খান, ড. শামসুন্নাহার, পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোল্লা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ডিআইজি সাইফুল্লাহ আল মামুন, খান মুহাম্মদ রেজোয়ান, মো. সাজিদ হোসেন, শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ এবং অতিরিক্ত ডিআইজি মো. মাশরুকুর রহমান খালেদ।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসর-সংক্রান্ত এ সিদ্ধান্ত সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুসারে জনস্বার্থ বিবেচনায় কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপনে অবসরে পাঠানোর কারণ সম্পর্কে এর বাইরে অতিরিক্ত কোনো ব্যাখ্যা উল্লেখ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews