বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ অঞ্চলের মধ্যে খুলনা অন্যতম-সিটি কর্পোরেশনের প্রশাসক এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত পাইকগাছায় রান্না করা গরুর মাংসের রং লাল থেকে সবুজ: এলাকাজুড়ে চাঞ্চল্য যশোরের নীলগঞ্জে দুটি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

ঢাকায় আসছেন রাহাত ফাতেহ আলী খান

  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। আগামী ২০ জুলাই তার গান গাওয়ার কথা রয়েছে। তার বাংলাদেশে গান গাওয়া বিষয়ে জানা গেছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই কমার্স সাইটের অফিসিয়াল ফেসবুক পেজে।

সেখানে তারা পোস্ট করে জানিয়েছেন, ‘আগামী ২০ জুলাই ২০২৪-এ রাহাত ফাতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।’ সঙ্গে কয়েক সেকেন্ডের ফাতেহ আলীর আগের পরিবেশনার একটি ভিডিও জুড়ে দেয়া হয়েছে। সঙ্গে যোগ করা হয়েছে ইভেন্ট লিঙ্কও।

ফেসবুকে পেজে দেয়া বিএইচএন এর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে কাস্টমার ম্যানেজার ফয়সাল আহমেদ জনি জানান, রাহাত ফাতেহ আলী খান আসছেন। যারা তার গান উপভোগ করতে চান তাদের প্রি রেজিস্টেশন করছেন এখন।

পরে তাদের টিকিট মূল্য ও ভেন্যু জানিয়ে দেয়া হবে।

এর আগে গেল ৭ জুন বিএইচএন অর্জুন রামপালকে দিয়ে ফ্যাশন শোর আয়োজন করেছিল। এনেছিল সংগীতশিল্পী লাকী আলীকেও।

উল্লেখ্য, রাহাত ফাতেহ আলী খান পাকিস্তানের অন্যতম জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়ক। তিনি তার কাওয়ালি সঙ্গীত (সুফি ভক্তি সঙ্গীতের একটি রূপ) জন্য পরিচিত। তাঁর গাওয়া প্রথম বাংলা গান ‍‍`তোমার-ই নাম লেখা‍‍`।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews