শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান মায়ানমারে সার পাচারকালে ২৩ জনকে আটক করেছে কোস্টগার্ড প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি

বিদায়ী দুই নির্বাচন কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবন থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে ‘সৌজন্য বিনিময়’ অনুষ্ঠানে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তার সঙ্গে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও মো. আলমগীর উপস্থিত ছিলেন। তবে বেগম রাশিদা সুলতানা ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন না।

পদত্যাগ করে সবার আগেই ইসি ভবন ছেড়ে বের হয়ে যান কাজী হাবিবুল আউয়াল। একই সঙ্গে বের হয়ে যান মো. আহসান হাবিব খান ও মো. আলমগীর।

তবে চুপিসারে ইসি ভবন ছেড়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতার সামনে পড়েন রাশিদা সুলতানা ও আনিছুর রহমান। এসময় বিক্ষুব্ধ জনতা দুজনের গাড়িতে জুতা নিক্ষেপ করে।

জানা গেছে, গত নির্বাচনে সব দলের অংশগ্রহণের পক্ষে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে একপ্রকার গায়ের জোরে নির্বাচন করান আনিছুর ও রাশিদা।

একদলীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৩, স্বতন্ত্র ৫৬, জাতীয় পার্টি ১১, জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয়ী হয়। এই নির্বাচন মূলত একদলের মধ্যে হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews