বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

কুয়েটের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরের গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: প্রতিষ্ঠানের জন্য যে কোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসি। ১৫ বছরের জঞ্জাল ১৫ দিনে সমাধান করা সম্ভব নয়। এজন্য আমাকে সময় দিতে হবে। কুয়েটে কেউ দুর্নীতি করলে পার পাবে না। চ্যালেঞ্জ কোন বিষয় নয়, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইনা।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ সোমবার সকালে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে খুলনার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর আরও বলেন, কুয়েটকে আমি ভাল একটি অবস্থানে নিয়ে যেতে চাই। কুয়েটে আমি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমি নিজের কাছে শতভাগ স্বচ্ছ। কে কী বলল তা নিয়ে আমি মাথা ঘামাই না। আমি দ্রুততার সাথে কাজ করি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে কোন অনিয়ম হতে দেওয়া হবে না। গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। কুয়েটকে আরো ভালো স্থানে নিয়ে যেতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে পারবো। এটা আমার দৃঢ় বিশ^াস।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ভাইস চ্যান্সেলর বলেন, আবাসিক হলে কোন বহিরাগত থাকবে না ও শিক্ষার্থীদের আবাসিক হলের সমস্যা অচিরেই সমাধান হয়ে যাবে। মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews