শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে বাল্কহেড ড্রেজারসহ আটক ৩৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৬টি বাল্কহেড এবং ৭টি ড্রেজারসহ ৩৩ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্টগার্ড। জব্দ করা ড্রেজার এবং বাল্কহেড এর আনুমানিক বাজার মূল্য ৯কোটি ৬০ লক্ষ টাকা।

১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ও চাঁদপুর নৌ-পুলিশের সমন্বয়ে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৫টা হতে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার ষাটনল, কালিপুর ও মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৬টি বাল্কহেড ও ৭টি ড্রেজার জব্দ করা হয় এবং ৩৩ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার এবং বাল্কহেড এর আনুমানিক বাজার মূল্য ৯ কোটি ৬০ লক্ষ টাকা।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড এবং ড্রেজার জেলা প্রশাসক এর অনুমতি সাপেক্ষে উত্তর মতলব থানা নৌ পুলিশ এর হেফাজতে রাখা হয় এবং আটককৃত ৩৩ জন দুষ্কৃতকারীকে উত্তর মতলব থানা নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews