রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় পরকীয়া ও যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর খুলনা জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে সিমেন্ট ও সারসহ পাচারকারী আটক যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারী মালিককে জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় বিভিন্ন বেকারি কারখানা, দোকান, হোটেল, রেস্তোরাঁয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে এসকল অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অভিযানে সাথে ছিলেন,প্রসিকিউটর উপজেলা স্যানিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, আনসার সদস্য সাইফুল সহ সঙ্গীয় ফোর্স।

ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চাঁদখালী ইউনিয়নের কমলাপুর মেসার্স রিমি বেকারি ও কালিদাসপুর নাজমুল বেকারীর মালিককে অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, রং মেশানোয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক দুটি প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বেকারি মালিকগণদের কে মানসম্পন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন সহ সকল কর্মচারীকে নির্ধারিত পোশাক পড়ে কাজ করার নির্দেশনা দেন। প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক এ জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews