1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
লখনৌয়ে অপারেশন থিয়েটারে নারী রোগীকে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার শিশু রামিসা হত্যা,ডিএনএ টেস্টের রিপোর্ট হস্তান্তর বন্ধ কারখানা চালুর লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ির টেস্ট ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় চিংড়ি চাষিদের মাঝে পিএইচপি মিটার ও অ্যামোনিয়া কিট বিতরণ বেনাপোল সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পন্য আটক পাইকগাছায় জালনোট প্রতিরোধে সচেতনতামূলক ওয়ার্কশপ শার্শায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেফতার র‌্যাবের কাছ থেকে আসামী ছিনিয়ে নিলো জনতা, দাকোপে ঘের দখলের বিরোধে আহত-৫ ১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে উগান্ডার কৃষকের বিশাল সংসার

শাইখ সিরাজসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে

ডেস্ক:: কোটার বিরুদ্ধে কথা বলায় চাকরি হতে অব্যাহতির অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণতার মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া।

বুধবার (২৫ সেপ্টেম্বর) তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক বাদির জবানবন্দি গ্রহণ করে ঘটনা তদন্ত করে সিআইডিকে আগামী ১২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

অপর আসামিরা হলেন- জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আবদুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহম্মেদ খান। উল্লেখিত আসামিরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মর্মে মামলায় উল্লেখ করেন তিনি।

মামলার অভিযোগে বলা হয়, ফারজানা ব্রাউনিয়া আসামিদের অধীনে চ্যানেল আই এ ম্যানেজার মার্কেটিং পদে এক লাখ টাকা বেতনে চাকরিতে যোগদান করেন। তিনি স্বর্ণকিশোরী অনুষ্ঠানে উপস্থাপক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে কথা বলার কারণে হঠাৎ করে ১১ অক্টোবর তাকে প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ করা হয়। তিনি মৌখিকভাবে প্রতিবাদ জানালে আসামিরা জানান যতদিন পর্যন্ত তাকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে ততদিন পর্যন্ত তিনি মাসিক ভিত্তিতে মজুরি পাবেন।

সেই হিসেবে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৯ লাখ টাকা মজুরি বাবদ পাওনা হকদার বলে মামলায় উল্লেখ করেন ব্রাউনিয়া।

তিনি আরও উল্লেখ করেন, পাওনা টাকার জন্য আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলে আসামিরা তার কোনো জবাব না দিয়ে উলটো বাদীর কাছে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট