1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
মেসির জোড়া গোলে মায়ামির রুদ্ধশ্বাস জয় অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান ট্রাম্পের আলটিমেটামে পেজেশকিয়ানের চ্যালেঞ্জ, মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় আসন্ন? জ্বালানি তেল নিয়ে মিথ্যাচার করছে সরকার-রুমিন ফারহানা বিডা-বেপজাসহ ৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ বাসে ৬৪ শতাংশ ও লঞ্চে দেড়গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

পূজামণ্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা-আইজিপি ময়নুল ইসলাম

  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন- দুর্গাপূজায় মণ্ডপে কেউ বিশৃঙ্খলা বা অপতৎপরতার চেষ্টা চালালে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আইজিপি বলেন, আইনশৃঙ্খলার জন্য দেশের প্রতি জেলায় ও অঞ্চলে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। তারাও পূজার ডিউটি পালন করবে। সীমান্ত এলাকায় বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডসহ পুলিশের বিশেষায়িত যেসব ইউনিট আছে তারাও কাজ করছে। এছাড়া আনসার ভিডিপির পাশাপাশি ২৪ ঘণ্টা ভলান্টিয়াররা পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত আছে।

তিনি জানান, দুর্গাপূজায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পুলিশের টহল ও মোবাইল টিম প্রতিটি মণ্ডপের আশপাশে অবস্থান নেবে। কোনো পূজামণ্ডপে কেউ যদি বিশৃঙ্খলা বা অপতৎপরতার চেষ্টা চালায় তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং কোথাও কোনো বিশৃঙ্খখলার সুযোগ নেই।

আইজিপি আরও বলেন, কেউ যেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো মিথ্যা প্রচারণা, গুজব, অতিরঞ্জন ঘটাতে না পারে এজন্য সাইবার মনিটরিং জোরদার করেছি। এছাড়া জেলা উপজেলা এবং সদর দপ্তরে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যেখান থেকে যে কেউ দ্রুত সংবাদ জানাতে পারবেন। এনটিএমসি তাদেরও দ্রুত ব্যবস্থা রেখেছে। আমরা চাই সবার সম্মিলিত প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আসন্ন পূজা পালন করব।

ঢাকেশ্বরী মন্দিরের ৮০০ বছরের পুরনো একটা ঐতিহ্য রয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, দেশে এ বছর ৩১ হাজারের বেশি মণ্ডপে পূজা হচ্ছে। ঢাকায় অন্যান্য বারের চেয়ে এবার ছয়টি বেশি মণ্ডপে পূজা হবে। উৎসাহ-উদ্দীপনার কোনো ঘাটতি নেই কোথাও। কোথাও কোথাও প্রতিমা ভাঙার খোঁজ পাওয়া গেলেও সেটি নগণ্য।” “ঝুঁকি বিবেচনায় এবারের পূজায় সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা সংকট নেই” উল্লেখ করে মো. ময়নুল ইসলাম বলেন, “কেউ যাতে ফায়দা নিতে না পারেন, সেজন্যই ব্যবস্থা নিতে কোনো ত্রুটি রাখা হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট