1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
শোক সংবাদ যুদ্ধ আবার শুরু হলে নতুন চমক দেখাবে ইরান’ পাচারকৃত অর্থ দেশে ফেরাতে কঠোর অবস্থানে সরকার -সংসদে প্রধানমন্ত্রী পুলিশের ১৩ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নারীদের স্বাবলম্বী করা জরুরী – নজরুল ইসলাম মঞ্জু চিতলমারীতে কর্মকর্তার ব্যক্তিগত কাজে পুড়ল সরকারি মোটরসাইকেল বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক যশোরে ৯০০ গ্রাম স্বর্ণের পেষ্টসহ ভারতীয় এক স্বর্ণ পাচারকারী আটক

দুই জাহাজের সংঘর্ষে নিঁখোজ জেলে উদ্ধার অভিযানে নেমেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলা বন্দরের পশুর নদীর করমজল এলাকায় ১ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে একটি গ্যাসবাহী জাহাজের সাথে কয়লা বোঝাই জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাহাজ দুটির সংঘর্ষের সময় নিকটবর্তী একটি ফিশিং ট্রলারে ধাক্কা লেগে লোকমান হাওলাদার (১৮) নামের এক জেলে নদীতে পড়ে নিঁখোজ হয়।

নিঁখোজ জেলের বাড়ি দাকোপ উপজেলার রুয়োকাটা গ্রামে। তাকে উদ্ধার করতে শনিবার ভোর রাত থেকেই অভিযান শুরু করে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসিন জানান,

গত ১ নভেম্বর শুক্রবার রাতে মোংলা বন্দর সংলগ্ন করমজল এলাকায় কয়লা বহনকারী ‘এমভি মিজান’ এবং এলপিজি বহনকারী ‘এমভি এরা স্টার’ এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এমভি মিজান এর সম্মুখ ভাগ ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়। জাহাজ দুইটির সংঘর্ষের সময় নিকটবর্তী একটি ফিশিং বোটে ধাক্কা লেগে উক্ত বোটের জেলে লোকমান হাওলাদার(১৮) নদীতে পড়ে নিখোঁজ হয়। ঘটনাটি মোংলা বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে কোস্টগার্ড পশ্চিম জোনকে অবহিত করা হলে তাৎক্ষনিক কোস্ট গার্ডের দুইটি টহল বোট ঘটনাস্থলে গমন করে এবং উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধারে কোস্টগার্ডের দুইটি টহল টিম কর্তৃক সার্চ এন্ড রেস্কিউ অভিযান চলমান রয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট