শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে বাল্কহেড ড্রেজারসহ আটক ৩৮

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১০টি বাল্কহেড এবং ১টি ড্রেজারসহ ৩৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর বুধবার রাত ১১টা হতে ১৯ ডিসেম্বর ৪টা ৪০ মিনিট পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের উত্তর মতলব সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে ১ টি ড্রেজার, ১০টি বাল্কহেডসহ ৩৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

 

তিনি আরও বলেন, জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটককৃত দুষ্কৃতিকারীদেরকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর সদর থানা নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews