রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী সেমিকন্ডাক্টর খাতকে অর্থনীতির প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার মতামত, অনুমান ও অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না -তথ্যমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি গুজব থেকে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন চুকনগরে জেলা পরিষদের বৈধ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসক বাপ্পি’র দস্যুদের হাত থেকে সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার বাগেরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ

বাংলাদেশ-ভারতীয় কোস্টগার্ডের তত্ত্বাবধানে দুই দেশে আটক জেলেদের বন্দি বিনিময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের তত্বাবধানে দুই দেশের নৌবাহিনী ও কোস্টগার্ডের হাতে আটক জেলেদের বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে।

জানা গেছে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ কোস্ট গার্ড দুটি (অভিজিত-৩ ও ঝড়-৩) এবং বাংলাদেশ নৌ-বাহিনী চারটি (এফবি জয় জগন্নাথ-২, এফ বি বাসন্তি, এফ বি অভিজিত ও এফবি নারায়ণ), সর্বোমোট ছয়টি ভারতীয় ফিশিং বোট ৯৫ জন জেলেসহ আটক করে।

অপরদিকে, গত ১২ সেপ্টেম্বর বৈরী আবহাওয়ায় বাংলাদেশি ফিশিং বোট এফ বি কৌশিক ডুবে গেলে ১২ জন জেলেকে ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার করে ভারতের হলদিয়া বন্দরে নিয়ে যায়। এছাড়াও গত ৯ ডিসেম্বর ২০২৪ তারিখ বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ২ টি বাংলাদেশী ফিশিং ট্রলার (এফ বি লায়লা-২ ও এফ বি মেঘনা-৫) কে ৭৮ জন জেলেসহ আটক করে ভারতীয় কোস্টগার্ড।

পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমাঝতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময় সিদ্ধান্ত গৃহিত হয়। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটককৃত জেলেদের হস্তান্তর/গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডকে অর্পণ করা হয়।

এরই ধারাবাহিকতায় গত রবিবার বাংলাদেশ কোস্ট গার্ড এর তত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল) এ আনুমানিক বিকাল ৫ টায় বাংলাদেশে আটক থাকা ৯৫ জন ভারতীয় জেলেকে ৬ টি বোটসহ ভারতীয় কোস্ট গার্ড এর নিকট হস্তান্তর করা হয়। একইসাথে ভারতে আটক/আশ্রয়ে থাকা ৯০ জন বাংলাদেশী জেলেকে ২ টি বোটসহ ভারতীয় কোস্ট গার্ড এর নিকট হতে গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড।

পরবর্তীতে ৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশী জেলেদের বোটসহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews