1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সবাইকে নিজ অবস্থানে থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের হাতে উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন ২০২২ সালের বিশ্বকাপজয়ী ১৭ ফুটবলার আছেন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপেও ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈদ-উল আযহা ফিলিস্তিনিদের নির্যাতন করায় ইসরায়েলি ৪ সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত

জেলা পর্যায়ে সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জেলা পর্যায়ে সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ‘পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালন’ শীর্ষক মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিনিয়র সচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখ্যযোগ্য উন্নতি হয়েছে। সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের সাথে সুবিচার করতে হবে। অভিযোগ শুনতে হবে, তবে আবদার শোনা যাবে না। মানুষের উপকার করার মানসিকতা থাকতে হবে। দুর্নীতিকে পরিহার করে জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।
যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় যশোর সেনাবাহিনীর সিও ব্রি. জেনারেল মো: মিজানুর রহমান, যশোর ৪৯ বিজিবির সিও, পুলিশ সুপার-সহ সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট