1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় ইসলামী ব্যাংকে জালিয়াতির চেষ্টা; আটক ১ সাবেক যুবদলের নেতার নামে অপপ্রচার, থানায় জিডি ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ যশোরে সাড়ে ছয় কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক বাগেরহাটে জুস কেনাকে কেন্দ্র করে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা মহেশখালীতে অস্ত্র-গুলিসহ জলদস্যু জমিরকে আটক করেছে কোস্টগার্ড দাকোপে ৭ লক্ষ পারশে ও বাগদার পোনা জব্দ; নদীতে অবমুক্ত চালনা ক্যানেলের কচুরিপানা পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করেন এমপি আমীর এজাজ খান চূড়ান্ত সমঝোতা স্মারকে অগ্রগতি, শেষ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ জনসেবায় প্রশাসনকে হয়রানিমুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

দাকোপে ৭ লক্ষ পারশে ও বাগদার পোনা জব্দ; নদীতে অবমুক্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপ উপজেলায় সরবরাহের আনু ৭ লক্ষ পারশে মাছ ও বাগদার পোনা জব্দ করেছে মৎস্য দপ্তর ও নৌ-বাহিনীর নেতৃত্বে । পরে জব্দকৃত এসব পোনা চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়।
মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে আইন বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকি ও নৌ-বাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সুন্দরবন ও এর আশপাশের নদ-নদী থেকে আহরণ করা বিপুল পরিমাণ পারশে ও বাগদার পোনা জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দকৃত পোনা তাৎক্ষণিকভাবে চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নৌ-বাহিনীর কর্মকর্তা ও মৎস্য অধিদপ্তরের সদস্য বৃন্দ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিকী জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উপকূলীয় এলাকার কিছু অসাধু চক্র সুন্দরবন ও সংলগ্ন নদ-নদী থেকে পারশে ও বাগদাসহ অন্যান্য প্রজাতির পোনা সংগ্রহ করে স্থানীয় মৎস্য চাষি ও চিংড়ি ঘেরে সরবরাহ করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট