1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে’ স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-প্রধানমন্ত্রী রক্তস্নাত ২৬ মার্চ: বাংলার দামাল ছেলেদের বীরত্বগাথা ও স্বাধীনতার সূর্যোদয় দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস: মৃত্যু ৪, নিখোঁজ ৪৫ মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি

পাইকগাছায় বনবিবি’র বৃক্ষরোপন ও বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পরিবেশের ভারসাম্য রক্ষায় পাইকগাছায় পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে বৃক্ষ রোপন ও বিতারণ করা হয়েছে।

“গাছ লাগাই- পরিবেশ বাঁচাই” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে ১১ জুলাই শুক্রবার সাড়ে ১১ টায় উপজেলার গোপালপুর মেইন সড়কের পাশে বৃক্ষরোপণ ও চারা বিতারণ করা হয়েছে।

বৃক্ষরোপণ ও চারা বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, এ্যাড. শফিকুল ইসলাম কচি, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, লিনজা আক্তার মিথিলা, ফারিয়া সুলতানা, মাইসা ছামিহা জুঁই, মাসুমা পারভিন, আলম হোসেন, সমিরণ বিশ্বাস প্রমুখ।

এসময়ে সড়কের পাশে নিম, কদবেল ও পেয়ারার চারা রোপন করা হয়।
বৃক্ষ আমাদের ছায়া দেয়, ফল দেয়, কাঠ দেয়, আক্সিজেন দেয়, কার্বনডাই অক্সাইড শোষন করে, সর্বোপরি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বর্ষাকালে বৃক্ষের চারা রোপণের উপযুক্ত সময়। যেহেতু এ সময় প্রচুর বৃষ্টি হয় এবং উর্বরা শক্তিবৃদ্ধি পায়। চারা শিকড় দ্রুত মাটিতে ছড়িয়ে পড়ে এবং খাবার তৈরিতে সক্ষম হয়। পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে ভাদ্র মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতারণ ও রোপন কর্মসূচি পালন অব্যহতভাবে চলবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট