শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

চাঁদাবাজি দমন ও অভ্যন্তরীণ নৌপথে জাহাজের নিরাপত্তায় কোস্টগার্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চাঁদাবাজি দমন ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত জাহাজের নিরাপত্তায় কোস্টগার্ডের নজরদারি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৬ আগস্ট বুধবার রাত ৮ টায় চট্টগ্রাম হতে ঢাকাগামী এমভি সাবিনাতুল মদিনা-২ নামক লাইটার জাহাজ চাঁদপুর মোহনা সংলগ্ন এলাকায় নোঙ্গর করলে ৭ সদস্যের একটি চাঁদাবাজ দল লাইটার জাহাজে আগমন করে এবং চাঁদা দাবি করে। উক্ত বিষয়টি জাহাজের মাস্টার কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর-১৬১১১ এ কল করে অবগত করে কোস্ট গার্ডের সহযোগিতা কামনা করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি আভিযানিক দল অতি দ্রুত হাই স্পিড বোট যোগে জাহাজে পৌঁছায়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজ দল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে আভিযানিক দল জাহাজের ক্রুদের সাথে কথা বলে তাদের মনোবল বৃদ্ধি করে এবং টহলের মাধ্যমে উক্ত পথে চলাচলত

জাহাজ সমূহের নিরাপত্তা প্রদান করে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews