রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

যদি উদ্দেশ্য হয় সস্তা নেগেটিভ মার্কেটিং তবে বলার কিছু নেই-পারশা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। কাঁধে, মাথায়, হাতে পাখি নিয়ে গান ও নান্দনিক পরিবেশনা দিয়ে সবাইকে মুগ্ধ করে থাকেন তিনি। মূলত ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে চারিদিকে ছড়াতে থাকে পারশার এসব পরিবেশনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তিনি সংগীত নিয়ে কথা বলেছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘যদি উদ্দেশ্য হয় সস্তা নেগেটিভ মার্কেটিং তবে বলার কিছু নেই।’

তার কথায়, ‘ক্লাসিকাল সংগীতকে “বোরিং” বলে উপস্থাপন করা মানে শত শত বছরের সাধনা, ঐতিহ্য ও শিল্পকীর্তিকে উপহাস করা। সেতারকে গিটার বানানো, তবলাকে নাচের উপকরণে নামিয়ে আনা, এসব দৃশ্য কেবল অশালীনই নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক অবমাননা।’

‘এটি শিল্পকলার প্রতি অশ্রদ্ধা, আর শিল্পীর সাধনার প্রতি তাচ্ছিল্যের প্রকাশ। প্রতিটি সংগীতধারা তার নিজস্ব ব্যঞ্জনা ও মহিমায় অনন্য। ক্লাসিকাল তার গভীরতা ও শুদ্ধতায়, রক বা পপ তাদের শক্তি ও আবেগে।’

পারশা লিখেছেন, ‘একটিকে হেয় করে অন্যটিকে “কুল” বানানোর প্রয়াস কোনো সুস্থ মস্তিষ্কের কাজ নয়, বরং মার্কেটিং কৌশলের নামে চিন্তার দেউলিয়াত্ব প্রকাশ করা। যদি উদ্দেশ্য হয় সস্তা নেগেটিভ মার্কেটিং, তবে বলার কিছু নেই।’

শেষে বলেন, ‘কিন্তু যদি সত্যিই তরুণ প্রজন্মকে আকৃষ্ট করাই লক্ষ্য হয়, তবে এটি এক আত্মঘাতী পদক্ষেপ। কারণ সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকে পদদলিত করে কোনো ব্র্যান্ড দীর্ঘমেয়াদে সম্মান অর্জন করতে পারে না বরং কেবল ঘৃণা ও উপহাস কুড়ায়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews