শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

চাঁদপুরে অসুস্থ বৃদ্ধাকে চিকিৎসা সেবা দিয়েছে কোস্টগার্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চাঁদপুরে অসুস্থ বৃদ্ধাকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ২৬ আগস্ট ২০২৫ তারিখ মঙ্গলবার জনৈকা এক নারী তার অসুস্থ মাকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য এমভি কর্ণফুলী-১২ নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ভোলা লালমোহন হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। মধ্যরাত ২ টায় লঞ্চটি কালিগঞ্জ সংলগ্ন এলাকায় পৌঁছালে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। তৎক্ষণাৎ রোগীর মেয়ে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম অতি দ্রুত হাই স্পিড বোট যোগে উক্ত লঞ্চে গমন করে। পরবর্তীতে মেডিকেল টিম রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং হাই স্পিড বোট যোগে চাঁদপুর মুখার্জি ঘাটে নিয়ে আসে।

তিনি আরও বলেন, অতঃপর উন্নত চিকিৎসার জন্য রোগীকে ভাড়ায় চালিত প্রাইভেট কারের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে পৌঁছে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews