1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
তুরস্কে স্কুলে বন্দুক হামলায় নিহত ৯ বিচ্ছিন্ন লাখো মানুষ,দক্ষিণ লেবাননের শেষ সেতুটিও ধ্বংস করল রাজনৈতিক মতপার্থক্য যেন শত্রুতায় পরিণত না হয়-প্রধানমন্ত্রী ত্রিমুখী চ্যালেঞ্জে বিএনপি সরকার,রাজনৈতিক অস্থিরতা ও সংস্কার বিমুখতায় সংকটের পদধ্বনি দেশের শ্রেষ্ঠ সন্তানদের হাতে ‘স্বাধীনতা পুরস্কার’ তুলে দিলেন প্রধানমন্ত্রী নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক মায়ানমারে পাচারকালে ৬৬০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

দুই বছরের চুক্তিতে বিসিবিতে যোগ দিচ্ছেন সাইমন টোফেল

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: আইসিসির কয়েকবারের বর্ষসেরা আম্পায়ার সাইমন টোফেলকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত দেশি আম্পায়াদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ার বিসিবিতে যুক্ত হচ্ছেন। চলতি মাসের প্রথমদিন এমনটাই জানিয়েছিল বিসিবি।

যদিও শুরুর দিকে শোনা গিয়েছিল তিন বছরের চুক্তিতে থাকবেন টোফেল। তবে সেদিন বিসিবির বোর্ড সভায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই বছর দেশের আম্পায়ারসহ বাকি অফিসিয়ালদের নিয়ে কাজ করবেন প্রথিতযশা এই আম্পায়ার। সেই দায়িত্ব বুঝে নিতে আগামী ১৩ সেপ্টেম্বরে ঢাকায় পা রাখবেন সাইমন।

ঢাকায় পৌঁছানোর পরদিন বিসিবির সঙ্গে প্রাথমিক আলোচনা সারবেন তিনি। এরপর কতজন সহকারী নিয়ে কাজ করবেন কিংবা কবে নাগাদ পুরোদমে কাজ শুরু হবে, তখনই সব জানা যাবে। এদিকে অস্ট্রেলিয়ান এই আম্পায়ার রেকর্ড টানা পাঁচবার (২০০৪–২০০৮ পর্যন্ত) আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছিলেন।

১৯৯৯ সালে সাইমন প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেন এবং ২০০০ সালে টেস্টেও ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়ে যান। দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার কারণে ২০০৩ সালে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন সাবেক এই অজি ক্রিকেটার। এর পরের প্রায় এক দশক তিনি ছিলেন বিশ্বের সেরা আম্পায়ারদের একজন।

২০০৩–২০১২ সাল পর্যন্ত আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ছিলেন সাইমন টোফেল। আইসিসির মেগা ইভেন্টের বড় সব ম্যাচ ও অ্যাশেজ সিরিজের মতো রোমাঞ্চকর লড়াইয়ে তার দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। সবমিলিয়ে ৭৪ টেস্ট, ১৭৪ ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন সাইমন টোফেল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট