1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন তামিম মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা অবকাঠামোর ৯৫% ধ্বংস করেছে ইরান শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়েছে বাংলাদেশ সায়েদাবাদে ২৪০ অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিত বিল পাস পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে মডেল (ছেলে) ও শিববাটী (মেয়ে) চ্যাম্পিয়ন জলবায়ু ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণে গোলটেবিল বৈঠক মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী রিমান্ডে

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: দুর্নীতির মামলায় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন।

এদিন কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। এরপর দুপুর ২টা ৩৫ মিনিটে তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী ওয়াহিদুজ্জামান (লিটন ঢালী) রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক সাবিকুন নাহার তিন দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন।

গত বছরের ২ জুলাই দুদক মতিউর ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠায়। পরে ২৯ আগস্ট তিনি স্ত্রী-সন্তানসহ পাঁচজনের সম্পদ বিবরণী জমা দেন। চলতি বছরের ৬ জানুয়ারি মামলার পর ১৪ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের কোরবানির ঈদে ১৫ লাখ টাকা দিয়ে ছাগল কিনে আলোচনায় আসেন মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাত, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ছাগলকাণ্ড’ নামে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট