1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

এলজিইডির ক্রিলিক আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজিত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামের আওতায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর সিভিল ও এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ২১ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ক্রিলিক বিষয়ক দিনব্যাপি একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

চার সপ্তাহব্যাপী (২৮ সেপ্টেম্বর–২৩ অক্টোবর ২০২৫) চলমান এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের অংশ হিসেবে এলজিইডি’র ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)’ প্রকল্পের আওতাধীন কার্যক্রম, জলবায়ু অভিযোজন ও সহনশীল অবকাঠামো নির্মাণ বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণে মূল বক্তব্য উপস্থাপন ও প্রশিক্ষণ পরিচালনা করেন ক্রিম-ক্রিলিক প্রকল্পের পরিচালক মো. আবদুল খালেক। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন, সিনিয়র সহকারী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও আফিফা সুলতানা প্রীতুল।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে টেকসই অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা, প্রকল্প বাস্তবায়নের বাস্তবচিত্র ও প্রযুক্তিগত দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রকৌশল পেশায় কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট